২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের ভিসা হবে সম্পূর্ণ ডিজিটাল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩
যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। তারা জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম নতুন ডিজিটাল ব্যবস্থায় চলবে।
ব্রিটিশ হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, এই নতুন ব্যবস্থায় ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন, তারা পাসপোর্টে ভিসা স্টিকারের পরিবর্তে ই-ভিসা পাবেন।
ভিসা ও অভিবাসন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট www.gov.uk/eVisa ভিজিট করতে বলা হয়েছে।
সূত্র: রয়টার্স
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।