আজ শহীদ মিনার থেকে ‘ভারত আউট’ ডাক দেবে জুলাই ঐক্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১২
শহিদ ওসমান হাদীর খুনি ও ২৪ সালের গণ-অভ্যুত্থানের ঘটনায় জড়িত ব্যক্তিদের ভারতে আশ্রয় প্রদানের বিরুদ্ধে, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, আগের চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্য জানিয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তঝরা চেতনাকে ধারণ করে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের মাধ্যমে শক্তিশালীভাবে ‘ভারত আউট’ নারা দেওয়া হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
সমাবেশের পর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শহিদ ওসমান হাদি চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ ও প্রতিরোধের বার্তা প্রদর্শিত হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।