রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নির্বাচন স্থগিতের বিষয়ে যা জানালো নির্বাচন কমিশন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪১

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষকে সতর্ক করে বলেছে, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার কোনো খবর সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি ইসি আহ্বান জানিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি কিছু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন নির্বাচনের স্থগিত হওয়ার মিথ্যা তথ্য প্রচার করছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-৩ আসন ব্যতীত ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জনগণকে অনুরোধ করা হয়েছে, এ ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত তারিখে ভোটদানে অংশগ্রহণ করতে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top