রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১২

ছবি: সংগৃহীত

সরকার রমজান মাসে সাহরি ও ইফতারের সময়কে বিবেচনায় রেখে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত চলবে। পাশাপাশি, দুপুর ১:১৫ থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও জরুরি সেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ ও অনুসরণ করবে।

এছাড়া, সুপ্রিম কোর্ট ও এর অধীনে থাকা সব কোর্টের অফিস সময়সূচি নির্ধারণের দায়িত্ব সুপ্রিম কোর্টের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top