সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে দিন থেকে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৪

সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের দিন এবং তার আগে কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচনী পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটসহ নির্দিষ্ট রুট ব্যতীত সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে নির্বাচনী কর্মকর্তারা, প্রার্থী ও তাদের এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে নৌযান ব্যবহার করতে পারবেন। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবার নৌযানও নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহন এবং ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত নৌযান চলাচল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত নৌযান চলাচলের নিয়ন্ত্রণ বা শিথিল করার ক্ষমতা পাবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top