ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৪
সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের অনুসারে, সুরাইয়া আক্তার জাহান তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসি মেয়রের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে তিনি শুধুমাত্র নিয়ম অনুযায়ী ‘দায়িত্ব ভাতা’ পাবেন।
মোহাম্মদ এজাজ গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে এই দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এর কয়েকদিনের মাথায় তাকে প্রশাসকের পদ থেকে অপসরণ করা হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।