ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৩৩
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনকালে তিনি ডিএনসিসি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বর্তমানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত সুরাইয়া আখতার জাহান তার মূল পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি পালন করবেন। তবে এ জন্য তিনি বিধি অনুযায়ী কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি থেকে এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ এজাজ। তার মেয়াদ পূর্ণ হওয়া এবং মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই নতুন এই নিয়োগ দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।