মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিক আলী মাসুদের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা। আলী মাসুদ দৈনিক দিনকালে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাথরুমের দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাদের জানিয়েছিলেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা খুলে মরদেহটি উদ্ধার করি।”

প্রাথমিক ধারণা অনুযায়ী, আলী মাসুদ স্ট্রোক করে মারা গেছেন। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top