মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে, ভোট প্রস্তুতি সম্পন্ন: ইসি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১২

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের সব ভোটব্যালট কেন্দ্রে পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মিডিয়া সেন্টারে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জও ছিল।”

আখতার আহমেদ আরও জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের বিষয়ে আগের প্রজ্ঞাপন আজ প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, “পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ হলেও কোন অবস্থাতেই ভোট গণনার প্রক্রিয়ায় বিলম্ব হবে না।”

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top