এবারও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না: ধর্ম উপদেষ্টা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৩
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, টানা দ্বিতীয় বছরের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না। একই সঙ্গে চলতি বছর হজ পালনকারী যাত্রীরা মোট ৩ কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলে তিনি জানান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ফলে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গত দুই বছরে ধাপে ধাপে বিমানভাড়া ৪০ হাজার টাকা কমানো হয়েছে। এর ফলে ২০২৬ সালের হজে বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা।
ড. খালিদ হোসেন জানান, হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে গত মৌসুমে ‘লাব্বাইক’ অ্যাপ, প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধা চালু করা হয়েছে। চলতি বছর তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা।
তিনি আরও বলেন, এ বছরের হজ প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। হাজিদের ভোগান্তি কমাতে হারাম শরীফের নিকটবর্তী এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।