মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, শপথের সম্ভাব্য তারিখ ১৭ ফেব্রুয়ারি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৩

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীরা দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান সম্ভাব্য ১৭ বা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী এটি আগেও হতে পারে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানে মোট ৫০ জন মন্ত্রী হবে, এমনটি নয়। মন্ত্রিসভার সদস্যসংখ্যার চেয়ে সামান্য বেশি গাড়ি রাখা হয়। অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী গাড়ি নেন, কেউ কেউ নেন না।

গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানিয়েছিলেন, ক্ষমতার হস্তান্তর দ্রুততর হবে। তিন দিনের মধ্যে সংসদ সদস্যরা শপথ নিলে সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হবে। এতে শপথ অনুষ্ঠান ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে, তবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর হওয়া সম্ভাবনা কম।

এর আগে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গেই জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top