মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩১

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটের পরিবেশ সম্পর্কে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। কোথাও অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোথাও কোনো ধরনের কারচুপি চোখে পড়লে তা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর। “এটা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে,”—বলেন তিনি।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে যেসব চ্যালেঞ্জ থাকতে পারে, সেগুলো মোকাবিলায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top