বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রে যা করা যাবে, আর যা করা যাবে না: জেনে নিন সবকিছু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবার ভোট দিতে যাচ্ছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।

ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ করণীয় ও বিধিনিষেধ নিচে তুলে ধরা হলো:

ভোট দেওয়ার সময়সূচি-

* ভোটাররা সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন।

* বিকাল ৪টার আগে লাইনে দাঁড়ালে ভোট দেওয়ার সুযোগ থাকবে।

কেন্দ্রে প্রবেশের নিয়ম-

* পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নেওয়া যাবে না।

* মোবাইল সঙ্গে রাখতে পারবেন, ছবি তোলা যাবে, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ।

* শালীন পোশাক পরিধান করা আবশ্যক; নেকাব পর থাকলে পরিচয় যাচাইয়ের জন্য একবার খুলতে হতে পারে।

* অস্ত্র, দাহ্য পদার্থ বা বিপজ্জনক বস্তু নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

পরিচয় যাচাই ও ব্যালট গ্রহণ-

* এনআইডি সঙ্গে থাকা বাধ্যতামূলক নয়, তবে থাকলে শনাক্তকরণ সহজ হয়।

* পোলিং অফিসার ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাই শেষে আঙুলে অমোচনীয় কালি দেবেন।

* এরপর দুটি ব্যালট পেপার প্রদান করা হবে- একটি সংসদ নির্বাচন ও অন্যটি গণভোটের জন্য।

ভোট প্রদানের নিয়ম-

* ব্যালট পেপার নেওয়ার পর অফিসিয়াল সিল ও স্বাক্ষর আছে কি না পরীক্ষা করতে হবে।

* নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে রাবার স্ট্যাম্প দিয়ে সিল দিতে হবে।

* গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না অপশনে আলাদা সিল দিতে হবে।

* ব্যালট পেপার ভাঁজ করে ফেলতে হবে যাতে কালি অন্য কোনো প্রতীকে না লাগে (সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করা নিরাপদ)।

* ব্যালট পেপার সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলে দিন।

কেন্দ্রে থাকা ও আচরণ সম্পর্কিত নির্দেশনা-

ভোট প্রদান শেষে অযথা কেন্দ্রে অবস্থান না করে দ্রুত কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, ভোটাররা নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top