ভোট দিয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান ড. মিজানুর রহমান আজহারীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১

সংগৃহীত

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে ভোটের মাধ্যমে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”

এর আগে আরেকটি পোস্টে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও গণভোটের বেশিরভাগ বিষয় ইতিবাচক। সার্বিক বিবেচনায় ‘হ্যাঁ’ দেওয়াটাই দেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর বলে তিনি মনে করেন।

তিনি লেখেন, “তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।”

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ রোধ করতে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতে কোনো মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ তা প্রতিহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top