বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ইসির কাছে এসেছে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৭

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের (ইসি) কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জ্যেষ্ঠ সচিব বলেন, এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ রাখা হয়েছে। এছাড়া দেশের কারাগারে থাকা বন্দি এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেন। এর মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।

বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধিত ভোটারদের পাঠানো ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে বলে জানান জ্যেষ্ঠ সচিব।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top