শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

২১২ আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৩০

সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে আজ ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায়। ঘোষিত ফলাফলে বিপুল ভোটে প্রায় ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির তিন দিনের মধ্যেই নতুন সরকারকে শপথ গ্রহণ করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারির পর আর বিলম্বিত হবে না।

শপথ বাক্য পাঠ করাবেন কে?

বর্তমান অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংসদ, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী এ ক্ষেত্রে দুটি বিধান রয়েছে—

প্রথমত, রাষ্ট্রপতি একজন ব্যক্তিকে মনোনীত করতে পারেন, যিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

দ্বিতীয়ত, প্রজ্ঞাপন জারির তিন দিনের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন।

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপিকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর মন্ত্রিসভা গঠন করবেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেই আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে। একই সঙ্গে বিলুপ্ত হবে পূর্ববর্তী সংসদ।

এখন রাজনৈতিক অঙ্গনে নজর ১৮ ফেব্রুয়ারির সম্ভাব্য শপথ অনুষ্ঠানের দিকে।

 

প্রতিবেদক, নাহার

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top