শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

নতুন মন্ত্রিসভার শপথ কবে ও কে পড়াবেন জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৫

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ পড়াবেন এবং এতে প্রায় ১০০০ অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সচিব বলেন, মন্ত্রিসভার সদস্যদের সংখ্যা নির্ভর করবে প্রধানমন্ত্রী হিসেবে সংসদ নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তার সিদ্ধান্তের ওপর। শপথ গ্রহণের দিন ঠিক করার বিষয়ে তিনি বলেন, “ঠিক কোন দিনে হবে, সেটা নির্দেশনার পর নির্ধারণ করা হবে। আমাদের কাজ সেই অনুযায়ী সামঞ্জস্য করতে হবে।”

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম ইতিমধ্যে গেজেটে প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী তিন দিনের মধ্যে এই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এর পর নির্বাচিত দল তাদের সংসদ নেতা নির্বাচন করবেন এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রার্থীত হবেন। এরপর রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ করা হয়। বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯, জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি ৬, অন্যান্য শরিক দল ৯ এবং স্বতন্ত্র প্রার্থী ৭ আসনে জয় পেয়েছেন। গণভোটের ফলাফলে মোট ভোটারের ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে; যার মধ্যে ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top