বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধানের কাছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছানো হয়েছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৮
বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রধানের কাছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে এ শুভেচ্ছা বার্তা তুলে দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম–এর হাতে পৌঁছানো হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান, ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির এবং নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।