সোমবার শপথ নেবেন নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভা সদস্যরা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪৭
সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এ উপলক্ষে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবন–এর দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।