রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের, বিকেল ৪টায় মন্ত্রীদের শপথ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৮

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় একই স্থানে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যদিকে, মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রীতি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবন-এর দরবার হলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পছন্দ অনুযায়ী সংসদ ভবনেই উভয় শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, স্বাধীনতার পর এ পর্যন্ত গঠিত সব সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনেই অনুষ্ঠিত হয়েছে।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top