বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পুলিশের পোশাক পরিবর্তনে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৮

সংগৃহীত

পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিদ্ধান্ত হলে পরে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলে খুব শিগগিরই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন–এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ প্রক্রিয়াও চালু করা হবে। এ বিষয়ে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যথাযথ পরীক্ষার মাধ্যমে শিগগিরই এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top