জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৫
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর একটি মসজিদে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে প্রশ্ন করা হয়, “আপনি রোজা রাখেন কি?”
প্রধানমন্ত্রী উত্তর দেন, “আমি তো রোজা রাখি।” শিশুদের সঙ্গে আলাপকালে তিনি সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে উপস্থিত থেকে আনন্দ বোধ করে।
এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে বলে, “আঙ্কেল আমি সব রোজা রাখি।” প্রধানমন্ত্রী তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, “ভেরি গুড।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।