শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত:অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৭:২০

সংগৃহীত

বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনা এ বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল না।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এবং সভা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top