সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যা জানালেন হাইক‌মিশনার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৪:২৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা জানান, ভিসা চালুর জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা কার্যক্রম কবে চালু হবে, সেটি চালু হওয়ার সময়ই জানা যাবে।

চলতি মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সীমান্ত–সংলগ্ন বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা হয়েছে। এ সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে।

এ সময় চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top