প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:৩৮
বুধবার (১৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকায় জাতীয় সংসদের কার্যক্রমে তিনি প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন। এ তথ্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।
এর আগে, মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এভাবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।