মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১০:২৩

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করেছেন। সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপশহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তিনি স্বজনদের কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী দিনাজপুর সফরে যান এবং কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top