স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০১:১৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান-কে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।
সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কৈশোরে তার বঙ্গভবনে আগমনের স্মৃতিচারণ করেন এবং অতীতের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।