শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মেয়েকে সঙ্গে নিয়ে ধানমন্ডিতে সিনেমা উপভোগ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ২২:৪০

সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে এক ভিন্নধর্মী সন্ধ্যা কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি তাঁর মেয়ে জাইমা রহমান-কে সঙ্গে নিয়ে জিগাতলার সীমান্ত সম্ভার সিনেমা হলে সিনেমা দেখতে যান।

গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তিনি সরাসরি হল প্রাঙ্গণে পৌঁছান বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে নিরাপত্তার কড়াকড়ির মাঝেও সাধারণ দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও কৌতূহল। অনেকেই এমন একটি ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী হতে পেরে আনন্দ প্রকাশ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top