শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

তরুণ উদ্ভাবকের গো-কার্টে চড়ে প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:১৮

সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে দেখা গেল এক ভিন্নধর্মী দৃশ্য। এক কলেজশিক্ষার্থীর নিজ হাতে তৈরি ছোট রেসিং গাড়ি ‘গো-কার্ট’ চালিয়ে তার উদ্ভাবনী শক্তিকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী তার নিজস্ব নকশায় তৈরি করা গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। গাড়িটির কাঠামো, ইঞ্জিন এবং নির্মাণশৈলী মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা।

তরুণ উদ্ভাবকের প্রতি উৎসাহ প্রদর্শনের অংশ হিসেবে একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটির স্টিয়ারিং হাতে নেন। তিনি কিছু দূর গাড়িটি চালিয়ে এর কার্যকারিতা দেখেন, যা উপস্থিত সবার মধ্যে উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী রিজওয়ানের সঙ্গে কথা বলেন এবং তার সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের কারিগরি দক্ষতা ও বাস্তবভিত্তিক শিক্ষার উন্নয়নে এ ধরনের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গো-কার্টটি হালকা ওজনের এবং স্থানীয়ভাবে সংগৃহীত ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত আগ্রহের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top