নিয়োগপত্রের দাবিতে শাহবাগে শিক্ষক-পুলিশের মুখোমুখি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:০৩

সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগপত্র দ্রুত প্রদানের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ রোববার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন তারা।

মিছিলটি শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারীরা জাদুঘরের সামনেই অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই”, “শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়”, “দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না” ইত্যাদি।

তারা অভিযোগ করেন, প্রায় আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যাও পাওয়া যায়নি।

আন্দোলনরতরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আন্দোলনের কারণে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top