এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রামে ভুয়া প্রশ্ন বিক্রি, র্যাবের অভিযানে গ্রেফতার ২
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:২০
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রামে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এ তথ্য জানান।
তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সদস্য সংগ্রহ করত এবং পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃতরা হলেন তাউসিফ রহমান রিসাদ ও সাজেদুল ইসলাম সাইফ। তারা দুজনই তথ্যপ্রযুক্তিতে দক্ষ। তারা নিজেরাই ভুয়া প্রশ্ন তৈরি করে “ব্যাটম্যান ওয়াইল্ড” এবং “ব্যাটম্যান” নামে দুটি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করতেন। এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে যোগাযোগের নম্বর ব্লক করে দিতেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, এই চক্রটি হ্যাকিংয়ের সঙ্গেও জড়িত থাকতে পারে। এখন পর্যন্ত শতাধিক ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে অভিভাবক ও শিক্ষার্থীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।