ভারতে সরকার পরিবর্তন হলেও আমাদের সম্পর্ক অপরিবর্তিত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩০
ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একইরকম থাকবে বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যান-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করেছে, এবং নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছে বিএনপি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া উচিত।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকার নানা সংকটের মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের কল্যাণে। তিনি আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের মানুষের স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হবে এবং জনগণের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।