‘মব জনগণের প্রতিক্রিয়া’: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩৯
মো. আসাদুজ্জামান বলেছেন, “মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল” অর্থাৎ মব বা জনতার প্রতিক্রিয়া একটি সামাজিক প্রতিফলন। তিনি বলেন, এ ধরনের ঘটনা যদি সাধারণ অপরাধের আওতায় পড়ে, তাহলে তা প্রচলিত সাধারণ আইন অনুযায়ীই দেখা হবে।
সোমবার (৪ মে) ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এক সাংবাদিক প্রশ্ন করেন, ৫ আগস্ট পর্যন্ত কিছু ঘটনায় দায়মুক্তি দেওয়া হয়েছে এবং এরপর যেসব মব ঘটনা ঘটেছে সেগুলো কি পদ্ধতিগত ও ব্যাপক ছিল—এগুলো ভবিষ্যতে তদন্ত করে ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব কি না।
জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি জটিল এবং অনেক প্রেক্ষাপট জড়িত। তিনি বলেন, এসব ঘটনাকে বিচার করতে গেলে স্বাধীনতাসংগ্রাম, গণঅভ্যুত্থান বা বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনাও আলোচনায় আসতে পারে, যা ভুলভাবে ব্যাখ্যা করা হলে তা ইতিহাসকে অসম্মান করার শামিল হবে।
তিনি আরও বলেন, যদি কোনো ঘটনা সাধারণ অপরাধের পর্যায়ে পড়ে, তবে তা বিদ্যমান আইন অনুযায়ীই বিচার হবে।
মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে আইনগত ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।