কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩৯

সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ড ভোলার ইলিশা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও গাঁজাসহ একজনকে আটক করেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন (৪২) ঢাকা থেকে কর্ণফুলি-১৩ লঞ্চে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

সোমবার রাত ৩টার দিকে ভোলা সদর থানার ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় লঞ্চে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি এবং প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top