চলন্ত বাস থেকে পড়ে চাপা পড়ে হেলপারের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

শান্ত (৩৮) নামে এক বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী গেটলক বাস বোদা বাইপাস মোড়ে পৌঁছালে এক যাত্রী ওঠার জন্য হাত দিলে চালক হঠাৎ ব্রেক কষেন। এ সময় বাসের ব্রেক সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারায় এবং সহকারী শান্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top