পশুর হাটকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, যানজট ও চাঁদাবাজি রোধে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশসহ বিভিন্ন বাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম।
বুধবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী, র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশকে দায়িত্বে রাখা হবে। পাশাপাশি হাট এলাকায় স্বাস্থ্য ক্যাম্পও থাকবে।
তিনি আরও জানান, প্রতিবছর গাবতলী পশুর হাটকে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে এবার ঢাকাসহ দেশের কোনো সড়কে হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে হাট ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।