মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

দেশে করোনা পরিস্থিতি

করোনায় কমলো মৃত্যুর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২১, ২২:১৪

করোনায় কমলো মৃত্যুর সংখ্যা

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৩১ জনের। এরমধ্যে ১৭ জন পুরুষ ১৪ নারী। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭৬ জন ও শনাক্ত এক হাজার ২৯০ জন।

বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বুধবার (১২ মে) সারা দেশে একদিনে করোনাভাইরাস মারা যায় ৪০ জন। ওই দিন রোগী শনাক্ত হয় ১ হাজার ১৪০ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যায়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top