বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

দেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৭

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন এক জালিম রাজনৈতিক শক্তি আবির্ভূত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। আজ তারা দেশে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে।”

তারেক রহমান আরও অভিযোগ করেন, “একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণায় লিপ্ত, তারা কীভাবে সৎ ও জনকল্যাণমূলক শাসন প্রতিষ্ঠা করবে?”

বিএনপি চেয়ারপারসন জনসাধারণকে আশ্বাস দিয়ে বলেন, “জনগণের রায়ের মাধ্যমে দেশ চলবে। নেতাদের বলা হচ্ছে, নির্বাচনের পরবর্তী পাঁচ বছর জনগণের পাশে থাকবেন। পাশে না থাকলে তার প্রভাব ৫ আগস্টে আমরা প্রত্যক্ষ করেছি।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top