বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৮

ছবি: সংগৃহীত

ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এই অনুষ্ঠানে ঢাকা-১৩ আসনের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত ঘোষণা করেন। সেখানে উপস্থিত হয়ে শাহরিয়ার ইফতেখার বলেন, তিনি নির্বাচনে না দাঁড়িয়ে জনগণের জন্য আইনশাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরবেন এবং ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে হারিকেন প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি এখন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ববি হাজ্জাজ এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক রিক্সা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top