নিরীহ মানুষের ওপর মিথ্যা মামলা দিয়ে শোষণ করা হচ্ছে: শফিকুর রহমান
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৭
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষ এবং তাদের পরিবারকে ধ্বংস করা হচ্ছে, আর এ ধরনের জুলুমের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, দেশে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং ক্ষমতায় এলে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে টাকা বের করে আনা হবে, এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।"
তিনি আরও জানান, দেশের সবচেয়ে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নের যাত্রা শুরু হবে এবং সেখানে কোনো প্রভাব বা আত্মীয়তার প্রভাব কাজ করবে না। “এখানে মামু-খালুর কোনো টেলিফোন চলবে না, ন্যায্যতার ভিত্তিতেই জনগণের পাওনা নির্ধারণ করা হবে,”— বলেন তিনি।
সমাবেশে তিনি বর্তমান শাসনব্যবস্থায় বিচারহীনতা ও বৈষম্যের চরম আকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।