নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির তথ্য জানানো হয়।
পোস্টে সংগঠনটি জানায়, যমুনা এলাকায় সদস্যসচিব জাবেরসহ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।