সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবো: জামায়াত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮
সব ধর্মের মানুষের সহাবস্থান ও অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের মাধ্যমেই দেশ গঠনে বিশ্বাস করে জামায়াত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, যুবকদের হাতে বেকার ভাতা ধরিয়ে দেওয়ার রাজনীতিতে তারা বিশ্বাসী নন। বরং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, “এখানে যারা আছেন, সবাই তো যুবক। আপনাদের সঙ্গে আমিও একজন যুবক।”
জনসভায় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটের দিন চাঁদাবাজ ও মামলাবাজদের প্রত্যাখ্যান করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষিত জাতি গঠন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অগ্রাধিকার। এ বিষয়ে দলটি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ লক্ষ্যে কাজ করে যাবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।