ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে
বিএনপির নির্বাচনী ইশতেহারে যা যা ছিলো
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, দলটি প্রতিষ্ঠার পর থেকে কখনোই নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশ পরিচালনা করেছেন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইশতেহার ঘোষণার অংশ হিসেবে তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং তার বহুল আলোচিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগানও তুলে ধরেন।
এ সময় স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজ একটি নতুন ইতিহাসের সূচনা হয়েছে। নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটেছে। জাতি তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।” তার নেতৃত্বে দেশ নতুন বার্তা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠায় এসব অঙ্গীকার বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।