ভোট দিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা কেন্দ্রে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতায় শহরের তিনটি মহল্লা রয়েছে। এসব এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন।

ওই কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের জন্য মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top