বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ভোট দিয়েছেন ইশরাক হোসেনের মা ইশমত আরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫

সংগৃহীত

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী এবং ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন।

ভোট প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আমি আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।”

ভোট কেন্দ্রে ঢোকার আগে ইশমত আরা জানান, একজন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করা ছাড়া তার জন্য আর কিছু করার নেই। তবে তার ছেলে ইশরাক হোসেন মানুষের জন্য কাজ করতে চেয়েছেন এবং ভোটাররা তাকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, “ইশরাক সব সময় ঢাকাবাসীর কথা চিন্তা করে। তার এই আন্তরিকতার প্রতিফলন ভোটে দেখা যাবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top