ভোট দিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪

সংগৃহীত

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। ভোট প্রদান শেষে তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, “আগামীতে ১১-দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে।”

এ সময় তিনি চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নেল অলি জানান, “এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়নি। গত তিন দিন ধরে নির্বাচনি এলাকাগুলোতে মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “বিভিন্ন গ্রামে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী জসিমের পক্ষ থেকে টাকা বিতরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অনেককে সেনাবাহিনী ও পুলিশ গ্রেফতার করেছে।”

চট্টগ্রাম-১৪ আসনের প্রেক্ষাপট ও নিজের ছেলে ওমর ফারুকের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে কর্নেল অলি বলেন, “চট্টগ্রাম-১৩ ও ১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া) এলাকার প্রেক্ষাপটে ১১ দল সমর্থিত এলডিপির প্রার্থী ওমর ফারুক বিপুল ভোটে জয়লাভ করবেন। সাধারণ মানুষ ওমর ফারুকের সঙ্গে বেইমানি করবে না।”

ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “তারা হয়তো অন্য পক্ষ থেকে টাকা নিতে পারে, কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক সিদ্ধান্তই নেবেন।”

সাবেক সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ হিসেবে কর্নেল অলি মনে করেন, দেশে একটি সুন্দর প্রশাসন গড়ে তুলতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top