সংসদে যাচ্ছেন বিএনপির ৬ নারী প্রার্থী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ১৮১টিতে।
এই ফলাফলের মাধ্যমে জাতীয় সংসদ-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে গেছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ফলাফল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
সংসদে ৬ নারী প্রার্থী
বিজয়ী ১৮১ জনের মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে যাচ্ছেন। তারা হলেন—
- মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
- ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
- সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা
- ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ
- ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল
- নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।