রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

সংসদে অজুর পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমপি ব্যারিস্টার আরমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৭:১৯

সংগৃহীত

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান জাতীয় সংসদের মসজিদে অজু করতে গিয়ে পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন,

“সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি — আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা।”

পোস্টে তিনি উল্লেখ করেননি, ঘটনা ঠিক কখন ঘটেছে। এমপি ব্যারিস্টার আরমান জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top