সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে: হাসনাত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:০৯
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সিজন এবং চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কাওরানবাজারে ভয়েস ফর রিফর্মের আয়োজিত ‘আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, যারা চব্বিশে রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি বা উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় যাননি; তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করেছিলেন।
তিনি অভিযোগ করেন, সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মানসিকতা বদলে গেছে। সরকারের উচিত কাঠামোগত জায়গায় এক হওয়া। তিনি সতর্ক করেন, যদি সরকার এই পথ থেকে সরে আসে, তবে চব্বিশের মতো আন্দোলন পুনরায় হবে। “মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই,” বলেন তিনি।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি সংসদে সরকারি দলের সদস্যদের বিরোধিতার দিকে ইঙ্গিত করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যারা আগেই ভুক্তভোগী ছিলেন, তারা এখন বিরোধিতা করছেন, যা অসন্মানজনক।
নির্বাচনের পর সাধারণ মানুষের সুবিধা হয়নি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দিনশেষে আমরা সবাই সুবিধাভোগী হয়েছি। সাধারণ মানুষ এই নির্বাচনের পরে কোনো লাভ পায়নি। আমাদের আশা, রাষ্ট্র আমাদের থেকে কিছু নিক যাতে জনগণ আর হতাশ না হয়।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।