মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সাতরাস্তার মোড় অবরোধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪০

সংগৃহীত

ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এই আন্দোলন করছেন দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদে। তাদের দাবি, সরকার সুপারিশটি বাতিল করুন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top